
মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি ঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩নং কোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার দামোদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরোয়ার হোসেন মোল্লা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন,
“বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে দিতে মাঠে নেমেছে। নিরপেক্ষ নির্বাচন ছাড়া এ দেশে কোনো পরিবর্তন সম্ভব নয়। তাই সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।”
তিনি আরও বলেন,
“আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন। জনগণ আজ পরিবর্তন চায়— সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, জাবেদ আলী, আনোয়ার হোসেন, থানা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়ালসহ বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
অতিথিরা বলেন,
“এই কর্মীসভা আগামী দিনের আন্দোলন ও নির্বাচনের জন্য নতুন উদ্দীপনা যোগাবে। সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।”