বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, কয়েকজনকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এমপির বাড়ীতে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন সালথায় হাসান আশরাফকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহিনুর রহমান কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ আমির হামজার তাফসির মাহফিলের বিপরীতে মাদকবিরোধী সমাবেশের ডাক, কালীগঞ্জ শহরে উত্তেজনা ঝিনাইদহে পূজার চাঁদা তোলা নিয়ে বিশ্বাস ও সেন গুষ্টির বিরোধে মারামারি, ৫ জন আহত ভূঞাপুরে কুটির শিল্প মেলার আড়ালে লাখ লাখ টাকার অবৈধ লটারি বাণিজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ভয়ংকর প্রতারক চক্রের ফাঁদ; কুমিল্লায় প্রবাসী ব্যবসায়ীর কয়েকশো কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও হত্যা

সরিষাবাড়ীতে রেলওয়ে স্টেশনের ভবনের ছাদ ঢালায় সম্পন্ন হয়েছে।

  • আপডেট সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

সরিষাবাড়ী জামালপুর প্রতিনিধি:

জামালপুর সরিষাবাড়ীতে রেলওয়ে স্টেশনের ভবনের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে ।

তথ্য সূত্রে জানা যায় , ২০২০-২১ অর্থবছরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের ভবন নির্মাণ কাজে ৩ হাজার ৬ শত ৪০ স্কয়ার ফিটে প্রথম তলা এবং দ্বিতীয় তলায় ২ হাজার ৮০ স্কয়ার ফিটে গত বছরে উক্ত ভবনের নির্মাণ কাজ শুরু হলেও ভিন্ন ভিন্ন কারণে উক্ত নির্মাণ কাজ বন্ধ থাকে ।
পরবর্তীতে চলতি বছরে উক্ত ভবনের নির্মাণ কাজ শুরু হয় এবং বুধবারে ভবনের ছাদ ঢালায়ের নির্মাণ কাজ শেষ হয় ।

ভবনের ছাদ ঢালায়ের কাজে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সহকারী প্রকৌশলী মোঃ আতিক এবং উপ সহকারী প্রকৌশলী মোঃ জুয়েল হোসাইন
এসময় আরো উপস্থিত ছিলেন উক্ত রেলওয়ে স্টেশনের ভবনের নির্মাণের দ্বায়িত্বে থাকা প্রতিষ্ঠান মেসার্স রিচ ডেভেলপমেন্ট হ্যাপি ইঞ্জিনিয়ারিং এর শেয়ার হোল্ডার মোঃ গোলাম রব্বানী , মোঃ হান্নান রহমান লিঠু , মোঃ আক্তারুজ্জামান সুমন , জেনারেল ম্যানেজার মোঃ ওয়াজেদ আলী , ইন্জিনিয়ার মোঃ সরোয়ার জাহান সুমন , সরিষাবাড়ী রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ আসিস চন্দ্র দে , জেলা বিএনপির কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম আকন্দ সুমন, সরিষাবাড়ী রেলওয়ে জামে মসজিদের খতিব মোঃ ইসমাইল হোসেন সহ অনেকেই ।

এসময় দায়িত্বপ্রাপ্ত সকলেই বলেন উক্ত ভবনের নির্মাণ কাজ সিডিউল অনুযায়ী এবং ভালো মানের সামগ্রী দিয়েই হচ্ছে । আমরা আশাবাদী চলতি বছরেই বাকি কাজটুকু শেষ করতে পারবো ।

রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ , রেলওয়ে মসজিদের খতিব ও স্থানীয়রা রেলওয়ে স্টেশনের নির্মাণাধীন ভবনের কাজে উৎসুক এবং সু প্রত্যয় ব্যক্ত করেন । এসময় তারা আরো বলেন , আমাদের দীর্ঘদিনের চাওয়া সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের ভালো একটা ভবন নির্মাণ কাজ শেষ হতে চলেছে এজন্য আমরা কর্তৃপক্ষের নিকট চির কৃতজ্ঞ ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park