
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
নওগাঁ জেলা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন(BMUJ)এর বার্ষিক সভা ও প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়েছে।
১৫নভেম্বর শনিবার দূপুরে নওগাঁর ঐতিহ্যবাহি ভ্রমণ স্পট হৈ চৈ পার্কে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন(BMUJ)নওগাঁ জেলা শাখার উদ্যোগে ও জেলার ১১টি উপজেলা শাখার সাংবাদিকদের নিয়ে বার্ষিক সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃখোরশেদ আলম এর সভাপতিত্বে ও নাদিম হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নওগাঁ,জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সফিউল আজম টুটুল। প্রধান অতিথি সফিউল আজম টুটুল তার বক্তব্যে বলেন,সাংবাদিক জাতির দর্পন, আপনারা বিভিন্ন গ্রাম পর্যায়ে নিউজ সংগ্রহ করতে গিয়ে কোন ঝামেলায় পড়লে আমাদের ফোন দিবেন, আমরা আপনাদের সব সময় পাশে থাকবো। কোন ভয় ভীতির কাছে মাথা নত না করে, সঠিক তথ্য জাতীর কাছে তুলে ধরবেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার উপদেষ্টা ড. মতিউর রহমান এবং অত্র হৈ চৈ পার্কের পরিচালক মহোদয়,নওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল আজিজ শেখ,হাফেজার, সম্রাট, সবুজ, আবু তালেব, প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার ১১ টি উপজেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিক
প্রতিনিধিগন । অনুষ্ঠান শেষে এক মনমুগ্ধকর প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।