সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জনগণের ভালোবাসাই বিএনপির শক্তি: এ্যাড. আজিজুর রহমান মোল্লা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২৯০ বার পঠিত

আরাফাত হোসেন:

জনগণের ভালোবাসাই বিএনপির শক্তি বলেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ আজিজুর রহমান মোল্লা।

হোমনা উপজেলার চান্দের চর ইউনিয়নের বিভিন্নস্থানে আজ মঙ্গলবার ১৮ নভেম্বর, ২০২৫, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি একথা করেন।

হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লা বলেন, বাংলাদেশ রাষ্ট্রের যা কিছু উজ্জ্বল, গরিয়ান ও মহিয়ান তার সবকিছুই বিএনপির হাত ধরে এসেছে। বিএনপি জনগণের কল্যাণে নিবেদিত এ দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ আমরা উন্নত ও স্বনির্ভর করে গড়ে তুলবো ইনশাআল্লাহ। যেখানে কোনও বৈষম্য থাকবে না। অন্যায়, অনিয়ম থাকবে না। বাংলাদেশ হবে সাম্য, মানবিক ও শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র।

কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই নেতা আরও বলেন, “ ১৯৭৯ সালের ১ জানুয়ারি ছাত্রদলের পতাকাতলে শামিল হয়ে রাজনীতি শুরু হয় আমার। ৪৬ বছর ধরে বিএনপি করছি। আমৃত্যু বিএনপিই আমার পরম ঠিকানা। জনগণের ভালোবাসাই আমার শক্তি। তারাই আমাকে বিপুল ভোটে বিজয়ী করে ২০১৪ সালের ১৫ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে হোমনা উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করেছিল।

তিনি বলেন, জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানই হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি এ জাতির ঐক্যের প্রতীক।

এসময় হোমনা উপজেলার চান্দের চর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park