সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ত্রিশালে বিএনপির মতবিনিময় সভা: তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের অঙ্গীকার।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২১৫ বার পঠিত

‎ইকবাল হোসেন
‎ত্রিশাল,ময়মনসিংহ

‎ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর সোমবার বিকেলে আয়োজিত এ সভায় দলের স্থানীয় নেতাকর্মীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

‎ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য মাহবুবুল আলম এর সভাপতিত্বে,ত্রিশাল পৌর শাখা ছাত্রদলের আহবায়ক আমিরুল ইসলাম এর সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে

‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সম্মানিত সদস্য,ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  আলহাজ্ব মোঃ জয়নাল আবদীন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান জাহিদ আমিন।

‎আরও উপস্থিত ছিলেন, ত্রিশাল পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আলহাজ্ব বজলুল করিম শাহিন, ত্রিশাল উপজেলা বিএনপির সদস্যবীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শুভা, ত্রিশাল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সরকার আল নাসের, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন,ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবু ছালেম,জাতীয় কবি কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহিম , ত্রিশাল ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডেও সাবেক সদস্য আব্দুল মতিন, যুবনেতা বাসির মন্ডল, এনামুল হক, কাউসার আহমেদ ও আনিস আহমেদসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা দূর করে গণতন্ত্র পুনরুদ্ধারে ৩১ দফা রূপরেখা জাতির সামনে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি সুশাসিত, জবাবদিহিমূলক ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত রাষ্ট্র গড়া সম্ভব হবে।

‎স্থানীয় বিএনপি নেতারা আরও বলেন, দলকে পুনর্গঠনের মাধ্যমে ভবিষ্যৎ আন্দোলনকে গতিশীল করতে এলাকার প্রতিটি ইউনিটকে আরও শক্তিশালী ভূমিকা রাখতে হবে। এজন্য তৃণমূল পর্যায়ে নিয়মিত মতবিনিময়, সাংগঠনিক কার্যক্রম এবং জনগণের পাশে থাকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park