সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে তিনজন আটক, ইয়াবা–ডেক্সামেথাসন ও মোটরসাইকেল জব্দ।

  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)–এর একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ৩৮১ থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে ‘উদয়পুর মাহাতবস্তি’ এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।

আটক ব্যক্তিরা হলেন—রেজাউল (৩২), পিতা মৃত নুর মোহাম্মদ, গ্রাম হরিণমারী; আলী হোসেন (৫০), পিতা মৃত আব্দুল মজিদ, গ্রাম পাড়িয়া ইউনিয়ন; হাকিম (২৪), পিতা মৃত ছাবের আলী, গ্রাম হরিণমারী।
তিনজনই ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা।

বিজিবি সুত্র জানায়, অভিযানে তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০০ পিস নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।

৩ মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ৫০ বিজিবি সিও লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানান,আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হয়েছে।বিজিবির এ অভিযান সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে চলমান কার্যক্রমের অংশ বলে জানিয়েছেন‌।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park