সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বিসিবির মিস ম্যানেজমেন্টে তৃণমূলে খেলার উন্নতি হচ্ছে না’ : ঠাকুরগাঁওয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৃণমূল উন্নয়ন ব্যাহত হচ্ছে মিস ম্যানেজমেন্টের কারণে—এমন মন্তব্য করেছেন বিসিবির পরিচালক ও সাবেক জাতীয় দলের অধিনায়ক আসিফ আকবর। তিনি বলেন, “তৃণমূলের সমস্যা বা সম্ভাবনার কথা রাজধানীতে পৌঁছায় না। বিসিবির কর্ণধাররা জেলা-উপজেলার মাঠে খুব কমই আসেন। ফলে তৃণমূল থেকে ভালো খেলোয়াড় উঠে আসা কঠিন হয়ে পড়ছে।”

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা পরিদর্শনে এসে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

দেশের সীমান্ত পরিস্থিতি ও তরুণদের ঝুঁকি তুলে ধরে আসিফ আকবর বলেন, “আমাদের দুই পাশের সীমান্ত—ভারত দেয় ফেনসিডিল, মিয়ানমার দেয় ইয়াবা। যদি আরো কিছু দেশের সীমানা থাকত, বাংলাদেশ হাওয়ায় উড়ে যেত। তরুণ সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। মাদক থেকে দূরে রাখতে তৃণমূলে খেলাধুলা ছড়িয়ে দিতে হবে।”

তৃণমূল পর্যায়ের প্রতিভা বিকাশে জোর দিয়ে তিনি বলেন, “ওয়েস্টইন্ডিজ বা সাকিবুল হাসানের দিকে তাকালে হবে না। তৃণমূলে যেসব সাকিব, মুশফিক, মাশরাফি লুকিয়ে আছে—তাদের তুলে আনতে হবে। স্কুল ও মাদ্রাসা পর্যায়ে খেলাধুলা বিস্তৃত করতে পারলে ভবিষ্যতে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।”

পরিদর্শনকালে বিসিবির পরিচালক হাসানুজ্জামান, বিসিবির আম্পায়ার শাকির, বিসিবির সাধারণ প্রশাসন বিভাগের মেম্বার সেক্রেটারি আরমানুল ইসলাম উপস্থিত ছিলেন। তারা স্টেডিয়ামের সুবিধা, প্রশিক্ষণ অবকাঠামো, গ্রাউন্ড কন্ডিশন, নেট সুবিধা, একাডেমিক সম্ভাবনা এবং জেলা পর্যায়ে ক্রিকেট উন্নয়নের করণীয়সহ সার্বিক বিষয় পর্যালোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park