
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
গত ২৩ শে নভেম্বর নওগাঁর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম কে নওগাঁ মফস্বল সাংবাদিক ইউনিয়ন(BMUJ)নওগাঁ জেলা শাখার পক্ষে নির্বাহী কমিটির নামীয় তালিকা প্রদান করা হয়। গত কাল ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিদিবস ও ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সভভা কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভা শেষে জেলা প্রশাসকে নিজ কার্যা লয়ে নওগাঁ মফস্বল সাংবাদিক ইউনিয়নের পক্ষে নির্বাহী কমিটির নামীয় তালিকা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন,এডিসি এভিনিউ মোঃসোহেল রানা,নওগাঁ মফস্বল সাংবাদিক ইউনিয়নের পক্ষে নামীয় তালিকা প্রদান করেন,মোঃখোরশেদ আলম সভাপতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখা, সাঃসম্পাদক মোঃ নাদিম হোসেন, সহসভাপতি মোঃ আব্দুল আজিজ শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যডঃজুয়েল হোসেন, সদস্য সাজু প্রমূখ।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, কমিটির নামীয় তালিকা গ্রহন করে তিনি মফস্বল সাংবাদিক ইউনিয়নের সকল সাংবাদিকদের উদ্দেশ্য বলেন,সাংবাদিক জাতির দর্পন, আপনারা বিভিন্ন গ্রামগজ্ঞ ও উপজেলা শহরগুলোতে থেকে সংবাদ সংগ্রহ করেন,সঠিক তথ্য গুলো উপস্থাপন করবেন এতে জাতি উপকৃত হবে।আমাদের প্রশাসনিক কাজ কর্মে ভুলক্রক্টি ও ভালো কাজগুলো তুলে ধরবেন, এতে আগামী দিনে আমাদের পথ চলা সুগম হবে। আপনাদের বিভিন্ন ভালো কর্মকান্ডে জেলা প্রশাসনের পক্ষে সহযোগিতা থাকবে। সকল উপজেলার সাংবাদিক গন কে উপজেলা নির্বাহী কর্মকর্তা গনের পাশে থেকে কাজ করার আহবান জানান জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।