শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, কয়েকজনকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এমপির বাড়ীতে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন সালথায় হাসান আশরাফকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহিনুর রহমান কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ আমির হামজার তাফসির মাহফিলের বিপরীতে মাদকবিরোধী সমাবেশের ডাক, কালীগঞ্জ শহরে উত্তেজনা ঝিনাইদহে পূজার চাঁদা তোলা নিয়ে বিশ্বাস ও সেন গুষ্টির বিরোধে মারামারি, ৫ জন আহত

নওগাঁর নিয়ামতপুরে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদে বাজারের বর্জ্য সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার জন্য দক্ষতা বৃদ্ধি মূলক সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় ২৬ নভেম্বর ২০২৫ইং তারিখে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ হলরুমে গৃহস্থলি ও বাজারের বর্জ্য সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার জন্য ইউনিয়ন পরিষদ ও বাজার কমিটিগুলোর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক দক্ষতা বৃদ্ধি মূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বাজার কমিটি ও ইউনিয়ন পরিষদের সচেতনতা বৃদ্ধি এবং তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানানো হয় ও সংশ্লিষ্ট এলাকার কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা তৈরী করা হয়। উক্ত সভায় বাহাদুরপুর ইউনিয়ন ও বাজার কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বর্জ্য উৎপাদন, প্রকারভেদ এবং ব্যবস্থাপনা;বর্জ্য অপসারণ এবং প্রক্রিয়াজাতকরণ সংক্রান্ত জনস্বাস্থ্য, পরিবেশ ও কর্মস্থলে ঝুঁকি চিহ্নিত করণ, বর্জ্য অপসারণ এবং প্রক্রিয়াজাত, কর্মীগণ এর ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) এর ব্যবহার এবং প্রয়োজনীতা এবং বর্জ্য কর্মীদের দায়-দায়িত্ব এবং কর্তৃপক্ষের ভূমিকা ,কঠিন বর্জ্য সম্পর্কিত আইন, বিধি ও নীতিমালা সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা লাভ করেন।
গৃহস্থলি ও বাজারের বর্জ্য সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার জন্য ইউনিয়ন পরিষদ ও বাজার কমিটিগুলোর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক দক্ষতা বৃদ্ধিমূলক সভাটি পরিচালনা করেন সংশ্লিষ্ট ইএসডিও কর্মীবৃন্দ। উক্ত সভায় আরো, উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি এবং ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park