
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
আজ ১লা ডিসেম্বর রোজ সোমবার বৈকাল ৪ টায় পুলিশ সুপারের সন্মেলন কক্ষে,বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক প্রতিনিধিদের সাথে নওগাঁর নবাগত পুলিশ সুপার, মোহাম্মদ তারিকুল ইসলাম মতবিনিময় করেছেন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন, সদর পুলিশ সার্কেল,সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিক, ডিআই-১। এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম,সাংবাদিক মোফাজ্জল, বেলাল হোসেন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহম্মেদ প্রমূখ।পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,সাংবাদিক ও পুলিশের কাজের ধরন কিছুটা মিল রয়েছে। আমরা সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করতে চাই। তিনি আরও বলেন সামনে জাতীয় নির্বাচন, আপনাদের ভূমিকা অনেক, আমি পুলিশ সুপার হিসেবে চ্যালেঞ্জ হিসেবে ১০০% সঠিক দ্বায়িত্ব পালনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ।দলমত, ধর্ম বর্ন নির্বিশেষে সবাইকে সমান সার্ভিস দেওয়ায় পুলিশের মূল লক্ষ বা কাজ। এছাড়াও আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এটাই আমাদের মূল লক্ষ । উপস্থিত সকল সাংবাদিক নেতৃবৃন্দদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করেন এবং বলেন,আপনারা যে কোন সময় আমার অফিসে এসে যে কোন বিষয় নিয়ে আমার সাথে খোলা মেলা আলাপ করতে পারেন বলে জানান, নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ।