
বিশেষ প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার গদারবাগ এলাকায় জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংস্থা হিউম্যানিটিস ওয়ালস পাবলিক ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক পরিচালিত ঝরে পরা ও প্রান্তিক শিশুদের জন্য বিনামূল্যের শিক্ষা কার্যক্রম ফিউচার মডেল স্কুল–এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান এম. এস. এ. রেজা এবং পরিচালনায় ছিলেন সংস্থার মহাসচিব শহিদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
সাইদুল ইসলাম আংকু, সহ-সভাপতি, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি
সামছুল হক লিটন, জনতার চেয়ারম্যান
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মাহবুব আলম আব্বাসী, সম্পাদক ও প্রকাশক, দৈনিক গণতদন্ত ও সাপ্তাহিক সামাল
মোঃ কামরুল হাসান (কামাল), সভাপতি, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (কেরানীগঞ্জ শাখা)
গিয়াসউদ্দিন ডিপটি, সদস্য, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি
মেজবাহ উদ্দিন মিজু, সাধারণ সম্পাদক, কালিন্দী ইউনিয়ন বিএনপি
উপস্থিত ছিলেন স্কুল উদ্যোক্তা, সংস্থার ভাইস-চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিরা সুলতানা সুমি।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন—
সংস্থার যুগ্ম মহাসচিব লিটন হাওলাদার, অর্থ-সচিব মোঃ আশিক মন্ডল, কার্যকরী সদস্য মোঃ সোহাগ হাসান, মোঃ রিয়াজ (আপন) এবং সদস্য মোঃ আকাশ মাদবর।
সভাপতির বক্তব্যে সংস্থার চেয়ারম্যান এম. এস. এ. রেজা বলেন,
“ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের আলো ছড়ানোর সুযোগ সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য। শিক্ষার আলো ছড়িয়ে দিতে এই স্কুলের যাত্রা আমাদের একটি স্বপ্ন পূরণের শুরু। ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে চাই। অনুষ্ঠান পরিচালক ও সংস্থার মহাসচিব শহিদুল ইসলাম বলেন,
এই বিদ্যালয় শুধু পাঠদানের কেন্দ্র নয়, বরং মানবিকতার এক উন্মুক্ত দরজা। আমরা চাই প্রতিটি শিশু তার মৌলিক শিক্ষা লাভের সুযোগ পাক। সমাজের সহযোগিতায় আমরা এটিকে আরও শক্তিশালী করে তুলব।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উদ্যোক্তা সাবিরা সুলতানা সুমি বলেন,
“ঝরে পড়া এবং প্রান্তিক শিশুদের হাতে বই তুলে দেওয়া আমার জীবনের পরম প্রাপ্তি। শিক্ষার্থী যেন শুধু পড়াশোনা নয়, মানবিক মূল্যবোধ ও চরিত্র গঠনে এগিয়ে যেতে পারে—এটাই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত হয়ে এ মহৎ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।