সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠিকাদারের অবহেলায় কালীগঞ্জে গ্রামীণ সড়ক নির্মাণে স্থবিরতা, চরম ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ।

  • আপডেট সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪০ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে নির্মাণাধীন একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ৭ গ্রামের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছে। অভিযোগ উঠেছে—নতুন সড়ক নির্মাণের জন্য প্রায় এক বছর আগে পুরাতন রাস্তা কেটে ফেললেও এরপর আর কার্যত কোনো কাজ এগোয়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে। ফলে এ অঞ্চলের মানুষকে প্রতিদিনই নানান দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার সিংগী বাজার থেকে মঙ্গলপৌতা বাজার পর্যন্ত সড়কের পুরাতন অংশ খুঁড়ে ফেলা হলেও নতুন নির্মাণকাজ দীর্ঘদিন ধরে অচলাবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে গভীর গর্ত ও জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষকে বিকল্প পথ ধরে কয়েক কিলোমিটার ঘুরে ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, সরকারি ব্যাংক ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে যেতে বাধ্য হতে হচ্ছে। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সও এসব গ্রামে প্রবেশ করতে পারছে না।
এলজিইডি সূত্র জানায়, ঝিনাইদহ জেলা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ২ হাজার ৯৯০ মিটার সড়কটির নির্মাণকাজ পেয়েছে মেসার্স মিজানুর রহমান নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৪ সালের আগস্টে কাজ শুরু হয়ে ২০২৫ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও চলতি বছরের শুরুতে কিছু কাজ শুরু করে পরবর্তীতে আর অগ্রগতি দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি।
মেগুরখির্দ্দা গ্রামের বাসিন্দা আরিফ হাসান বলেন, প্রায় এক বছর আগে রাস্তা খুঁড়ে ফেলে রাখা হয়েছে। এখন বড় কোনো গাড়ি তো দূরের কথা, অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না। অথচ কাজের কোনো অগ্রগতি নেই। আমরা দ্রুত সমাধান চাই।
অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মিজানুর রহমানের স্বত্বাধিকারী মো. রানা বলেন, নতুন ইট উঠলে কাজ শুরু করবো। তাছাড়া অসুস্থতার কারণে কাজ চালাতে পারিনি।
কালীগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী সৈয়দ শাহরিয়ার আকাশ বলেন,ঠিকাদারকে বারবার চিঠি পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে আমরাও বেশ অসহায়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, ঘটনাটি আপনার মাধ্যমে প্রথম জানলাম। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park