
বিশেষ প্রতিনিধি:
ঢাকা জেলার শ্রেষ্ঠ এ এস আই ও টানা ৯ম বার ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন দোহার থানার এএসআই (নিরস্ত্র) মোঃ সোহরাব হাসান তালুকদার।
বাংলাদেশ পুলিশের ঢাকা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরস্কার পেলেন ঢাকা জেলার দোহার থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) মো: সোহরাব হাসান তালুকদার। ৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ সকাল ১০ ঘটিকায় ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক আয়োজিত ঢাকা পুলিশ লাইন্স কনফারেন্স হল রুমে পুলিশ সুপার মহোদয় মাসিক প্রশাসনিক ও অপরাধ সভায় অভিন্ন মানদণ্ডের আলোকে এপ্রিল মাসের মূল্যায়নে দোহার থানার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার মনোনীত হন এএসআই মো: সোহরাব হাসান তালুকদার। তার হাতে সম্মাননা পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন ঢাকা জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান । এ সময়ে আরো উপস্হিত ছিলেন ঢাকা জেলা পুলিশের সকল উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা জেলার সকল থানা, ফাঁড়িসহ বিভিন্ন ইউনিটের সকল পদমর্যাদার পুলিশ সদস্যগন।
এ বিষয়ে এএসআই মো:সোহরাব হাসান তালুকদার মহান আল্লাহ তা’য়ালার শুকরিয়া জ্ঞাপন করে বলেন, আমার শ্রদ্ধেয় পিতা-মাতা, দোহার থানার অফিসার ইনচার্জ, ওসি ( তদন্ত), ওসি ( অপারেশন) সহ সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি সকলের ভালোবাসা নিয়ে নবউদ্যোমে আরো ভালো কাজ করে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে সকলের দোয়া কামনা করছি।