সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ফিউচার মডেল স্কুলের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের বিজয় র‍্যালি

  • আপডেট সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার গদার বাগ এলাকায়(১৬-ই ডিসেম্বর) মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের অংশগ্রহণে বর্ণাঢ্য বিজয় র‍্যালির আয়োজন করা হয়েছে। ফিউচার মডেল স্কুলের উদ্যোগে এবং হিউম্যানিটিজ ওয়ালস পাবলিক ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচি জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়।

পরে জাতীয় পতাকা ও লাল-সবুজ বেলুনে সুসজ্জিত পরিবেশে বিজয় র‍্যালিটি অনুষ্ঠিত হয়। এতে ফিউচার মডেল স্কুলের শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন বয়সী শিশুরা অংশ নেয়। অংশগ্রহণকারী শিশুরা হাতে জাতীয় পতাকা ও “মহান বিজয় দিবস ২০২৫” লেখা ব্যানার বহন করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, স্বাধীনতার মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো র‍্যালিটি উৎসবমুখর হয়ে ওঠে।

এ সময় স্থানীয় শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা বলেন, শিশুদের মধ্যে দেশপ্রেম ও জাতীয় চেতনা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park