সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের অ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ
ন‌ওগাঁঃ

১৭/১৮ ডিসেম্বর জয়পুরহাটের জাকস রিসোর্স সেন্টারে জলবায়ু সহনশীল সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণে তৃণমূল পর্যায়ে নাগরিক অংশগ্রহণ জোরদার করার লক্ষ্যে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) ও সিটিজেনস গ্রুপ সদস্যদের জন্য দুই দিনব্যাপী তৃণমূল অ্যাডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণে নিয়ামতপুর উপজেলা ও ৮ টি ইউনিয়ন পর্যায়ে গঠিত সিএসও ও সিটিজেনস গ্রুপের ২৪ জন নির্বাচিত প্রতিনিধি অংশগ্রহণ করেন।
ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে এবং ওয়াটারএইড বাংলাদেশ–সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় পর্যায়ে তৃণমূল অ্যাডভোকেসি বিষয়ে অংশগ্রহণকারীদের সক্ষমতা বৃদ্ধি করা। প্রশিক্ষণে জলবায়ু সহনশীল পানি ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের দায়-দায়িত্ব, অঙ্গীকার ও আইনি বাধ্যবাধকতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণের বিভিন্ন সেশনে অধিকারভিত্তিক অ্যাপ্রোচ, তৃণমূল অ্যাডভোকেসির ধারণা, স্থানীয় ইস্যু চিহ্নিতকরণ ও বিশ্লেষণ, অংশীদার ম্যাপিং, অ্যাডভোকেসি পরিকল্পনা চক্র এবং বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা ও দলীয় কাজ অনুষ্ঠিত হয়। পাশাপাশি অংশগ্রহণকারীরা নিজেদের এলাকার সমস্যা কেন্দ্রিক ইস্যুভিত্তিক তৃণমূল অ্যাডভোকেসি কর্মপরিকল্পনাও প্রণয়ন করেন।
প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যান্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট জনাব রঞ্জন কুমার ঘোষ এবং স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট জনাব সাঈদ মাহাদী। প্রশিক্ষণ কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন ইএসডিও’র কো-অর্ডিনেটর,ক্যাপাসিটি বিল্ডিং প্রণব কুমার।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park