শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, কয়েকজনকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এমপির বাড়ীতে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন সালথায় হাসান আশরাফকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহিনুর রহমান কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ আমির হামজার তাফসির মাহফিলের বিপরীতে মাদকবিরোধী সমাবেশের ডাক, কালীগঞ্জ শহরে উত্তেজনা ঝিনাইদহে পূজার চাঁদা তোলা নিয়ে বিশ্বাস ও সেন গুষ্টির বিরোধে মারামারি, ৫ জন আহত

ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাইফুল ইসলাম ফিরোজ।

  • আপডেট সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ-৪ সংসদীয় আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা ৩টার দিকে কালীগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম গ্রহণ করা হয়। সাইফুল ইসলাম ফিরোজের পক্ষে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন,কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা অঞ্জন কুমার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম, শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহ, জবেদ আলী, থানা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল, থানা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতারা বলেন, সাইফুল ইসলাম ফিরোজ একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। ঝিনাইদহ-৪ আসনে জনগণের ভোটে তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park