শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, কয়েকজনকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এমপির বাড়ীতে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন সালথায় হাসান আশরাফকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহিনুর রহমান কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ আমির হামজার তাফসির মাহফিলের বিপরীতে মাদকবিরোধী সমাবেশের ডাক, কালীগঞ্জ শহরে উত্তেজনা ঝিনাইদহে পূজার চাঁদা তোলা নিয়ে বিশ্বাস ও সেন গুষ্টির বিরোধে মারামারি, ৫ জন আহত

নিয়ামতপুরের বাহাদুরপুর ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিক উন্মুক্ত অংশীজন বিষয়ক সভা অনুষ্ঠিত ।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ

নওগাঁ প্রতিনিধিঃ

পঞ্চবার্ষিক উন্মুক্ত অংশীজন পরিকল্পনা বিষয়ে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত‌ অংশীজন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ইউনিয়নের ভবিষ্যৎ উন্নয়ন চাহিদা, সমস্যা ও সম্ভাবনাগুলো চিহ্নিত করা এবং সেগুলোর ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক পঞ্চবার্ষিক উন্মুক্ত অংশীজন উন্মুক্ত পরিকল্পনা প্রণয়ন করা।
২২ ডিসেম্বর ২০২৫, সোমবার সকাল ১১ টায় নওগাঁ জেলার, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে সুইজারল্যান্ড, ওয়াটার এইড বাংলাদেশ -সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায়। প্যানেল চেয়ারম্যান ওয়াজেদ আলীর সভাপতিত্বে সঞ্চালনা করেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম খাঁন, এছাড়াও অত্র ইউনিয়নে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিগণ, সাংবাদিক, উদ্যোক্তা ও ইএসডিও’র কর্মীবৃন্দ।
ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক উন্মুক্ত অংশীজন বিষয়ক পরিকল্পনা তৈরি করতে সকলের মতামত গ্রহণ করা হয় । এই উন্মুক্ত অংশীজন পরিকল্পনাকে কাজে লাগিয়ে পরবর্তীতে ইউনিয়ন পরিষদ তাঁদের পঞ্চবার্ষিক উন্মুক্ত অংশীজন পরিকল্পনা প্রণয়ন করতে সক্ষম হবে।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন “ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক উন্মুক্ত অংশীজন পরিকল্পনা সভা করা দরকার। একটি ইউনিয়নের টেকসই ও সমন্বিত উন্মুক্ত অংশীজন বিষয়ক সভার মাধ্যমে পঞ্চবার্ষিক উন্মুক্ত অংশীজন পরিকল্পনা অপরিহার্য। অতীতে আমরা অনেক সময় দেখেছি, উন্নয়ন কার্যক্রম এলোমেলোভাবে পরিচালিত হওয়ার কারণে সঠিক সুফল জনগণের কাছে পৌঁছেনি। তাই এমন একটি পদ্ধতি থাকা জরুরি, যার মাধ্যমে ইউনিয়নের চাহিদা ও সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায়। একটি ভালো পরিকল্পনা ইউনিয়ন পরিষদের কাজের গতি বাড়ায় এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park