সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে রাশেদ খান মনোনয়নপত্র দাখিল করেছেন। একই সঙ্গে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এবং ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা সদস্য মুর্শিদাজামান পপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার বিকেল তিনটায় বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খান জেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কালীগঞ্জ উপজেলা পরিষদে উপস্থিত হয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন।রাশেদ খান গণঅধিকার পরিষদের পদত্যাগকৃত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন,ঝিনাইদহ-১ আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, ঝিনাইদহ-২ আসনের বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আতিয়ার রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে রোববার জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আবু তালিব মনোনয়নপত্র দাখিল করেন। সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এই আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ জানান, এবারে ঝিনাইদহ-৪ আসন থেকে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park