শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, কয়েকজনকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এমপির বাড়ীতে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন সালথায় হাসান আশরাফকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহিনুর রহমান কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ আমির হামজার তাফসির মাহফিলের বিপরীতে মাদকবিরোধী সমাবেশের ডাক, কালীগঞ্জ শহরে উত্তেজনা ঝিনাইদহে পূজার চাঁদা তোলা নিয়ে বিশ্বাস ও সেন গুষ্টির বিরোধে মারামারি, ৫ জন আহত

ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড এবং ফেলোশিপ পেলেন এআইপি মতিন সৈকত।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪৭ বার পঠিত

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
জসিম মোল্লা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস লেঙ্গুইজ এন্ড ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার আইসিএএলডিআরসি (ICALDRC) ভাষাবিজ্ঞান ইউনিটের আয়োজিত “ মনন সমৃদ্ধকরণ ও জীবন অনুপ্রেরণায় ভাষা ও সাহিত্যের প্রভাব” শীর্ষক সেমিনার এবং বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জাতীয় অবদানের স্বীকৃত স্বরূপ দেশের স্ব-স্ব ক্ষেত্রে সাফল্যের অবদানের জন্য বিশিষ্টজনদের সন্মাননা, পুরস্কার ও ফেলোশিপ প্রদান করা হয়। এতে মতিন সৈকত কে বাংলাদেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী অবদানের স্বীকৃতিস্বরূপ ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড ২০২৫ সম্মাননা এবং ফেলোশিপ
প্রদান করা হয়। বিশেষ করে অনুন্নত ও স্বল্প উৎপাদনশীল কৃষি ব্যবস্থার উন্নয়নে তার নিরলস প্রচেষ্টা—টেকসই, স্বল্প ব্যয় ও কৃষকবান্ধব কৃষি পদ্ধতির প্রসারের মাধ্যমে—গ্রামীণ জনগোষ্ঠীর জীবনে তাৎপর্যপূর্ণ ইতিবাচক প্রভাব ফেলেছেন মতিন সৈকত।
১৪ – ০১- ২০২৬ জানুয়ারি বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার অডিটোরিয়ামে আন্তর্জাতিক ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড ২০২৫ ও ফেলোশিপ প্রদান করা হয়। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ভাষা ইন্সটিটিউটের মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. নাসার ইউ আহমেদ, প্রো-উপাচার্য, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
ডিপার্টমেন্ট অব চায়নিজ লেঙ্গুইজ
অধ্যাপক লিউ ইউ ইউনলি সহ অনেক বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রফেসর লুৎফর রহমান জয়, সেক্রেটারি জেনারেল ICALDRC। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক , বিদেশি অতিথি, প্রখ্যাত শিক্ষাবিদ, গবেষক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিবেশবিদ মতিন সৈকত বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার জাতীয় পরিষদের সদস্য এবং লাইফ মেম্বার। বাংলাদেশ পরিবেশ স্কুলের প্রতিষ্ঠাতা। পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবন ব্যাবহার এবং সম্প্রসারণের জন্য তিনি দুইবার জাতীয় কৃষি পদক এবং পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে জাতীয় পরিবেশ পদক অর্জন করেন। বাংলাদেশে কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাক্তি সিআইপি পদমর্যাদায় এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন এআইপি খেতাব পেয়েছেন। তিন দশকের বেশি সময় ধরে মতিন সৈকত কৃষি, পরিবেশ, জীববৈচিত্র্য সংরক্ষণ, বিষমুক্ত ফসল, নিরাপদ খাদ্য উৎপাদন, খাল-নদী জলাধার রক্ষা এবং সামাজিক উন্নয়নে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার আদমপুর গ্রামের কৃতিজন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park