মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান ইউএনওর পবায় ইউপির সামনে অবৈধ ‘এম কে এন’ ইটভাটা, এলাকাবাসীর ক্ষোভ টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও আওয়ামীলীগের কার্যালয় কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার নওগাঁয় ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেপ্তার, সরঞ্জাম উদ্ধার গোপালগঞ্জে যোগদান করলেন নতুন ডিসি ও এসপি গোপালগঞ্জে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার কুমিল্লায় ৭২ ঘণ্টার অভিযানে নিষিদ্ধ সংগঠনের ১১৯ সদস্যসহ আটক ৬১৭

ন‌ওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকারীগণকে প্রশিক্ষণ প্রদান।

  • আপডেট সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৬৬ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

ন‌ওগাঁর‌ নিয়ামতপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য নওগাঁর নিয়ামতপুরে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পুলিং অফিসারদের ২৪জানুয়ারী শনিবার সকাল ৯:০০টায় প্রশিক্ষণ শুরু হয়। উপজেলা নির্বাচন অফিসারের আয়োজনে আজ নিয়ামতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনষ্ঠিত হয়েছে। দুপুরে প্রশিক্ষণ পরিদর্শন করেন নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় তিনার সাথে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল হক, নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এ উপজেলায় ২ লাখ ১৮ হাজার ৭৪ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন। আর আটটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত ৭৫ টি ভোট কেন্দ্রের মাধ্যমে সুষ্ঠ, সুন্দর উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান এবং নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য ৫% অতিরীক্ত সহ ৮০ জন প্রিজাইডিং অফিসার, ৪৭৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৯৪৯ জন পুলিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারী সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠ এবং সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park