সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ত্রিশাল আসনে ধানের শীষের পার্থীকে বিজয়ী করতে গণসংযোগ ও লিফলেট বিতরণে মাঠে নামছেন শাহাবুল আলম।

  • আপডেট সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৩ বার পঠিত


‎ইকবাল হোসেন
‎প্রতিনিধি, ত্রিশাল।

‎ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. মাহাবুবুর রহমান লিটনের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম জোরদার করা হয়েছে। ২রা ফেব্রুয়ারিতে সোমবার উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা বিএনপির দলিয়কার্যালয়ে এসে শেষ হয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎এই কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছাত্রদলের সভাপতি, ত্রিশাল উপজেলার যুবসমাজের আইকন যুব নেতা ও তরুণ রাজনীতিবিদ শাহ মো. শাহাবুল আলম। তিনি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন এবং ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করছেন। এসময় উপস্থিত ছিলেন ক্রেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন চয়ন, ত্রিশাল আসনে বিএনপির মনোনিত প্রার্থী ডা: মাহাবুবুর রহমান লিটন এর সহধর্মিণী জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের সভাপতি মুস্তেকা আনোয়ার।
‎গণসংযোগকালে মো: শাহাবুল আলম বলেন, “ত্রিশালের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে ধানের শীষের বিকল্প নেই। ডা. মাহাবুবুর রহমান লিটন একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব নেতা। তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
‎স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে এই গণসংযোগ কর্মসূচিতে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তরুণদের সক্রিয় অংশগ্রহণে ধানের শীষের পক্ষে জনমত আরও শক্তিশালী হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park