
বিশেষ প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংস্থা হিউম্যানিটি’স ওয়ালস পাবলিক ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক পরিচালিত ফিউচার মডেল স্কুল এর প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২রা ফেব্রুয়ারি) কেরানীগঞ্জের আবাসিক গদারবাগ এলাকায় অবস্থিত ফিউচার মডেল স্কুলের মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ ক্রীড়া আয়োজন অনুষ্ঠিত হয়। রঙিন সাজসজ্জা, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।
অনুষ্ঠানে হিউম্যানিটি’স ওয়ালস পাবলিক ওয়েলফেয়ার সোসাইটির সহ-সভাপতি ও ফিউচার মডেল স্কুলের প্রধান শিক্ষক সুমি বেগমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান এম. এস. এ. রেজার। সার্বিক পরিচালনায় ছিলেন সংস্থার মহাসচিব শহিদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমান আংকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেরানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ কামরুল হাসান (কামাল), কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সদস্য মোঃ গিয়াসউদ্দিন ডিপটি, কালিন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মেহবুব হোসেন।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেরানীগঞ্জ শাখার যুগ্ম সম্পাদক মোঃ সুমন মিয়া এবং অর্থ সম্পাদক মোঃ শাহিন আলম।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংস্থার অর্থ-সচিব মোঃ আশিক মন্ডল। সংস্থার কার্যকরী সদস্য মোঃ সোহাগ হাসান, মোঃ রিয়াজ আপন।
সার্বিক সহযোগিতা ছিলেন সদস্য মোঃ আকাশ মাদবর ও মোঃ হাফিজ। এছাড়াও স্কুলের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই এবং এ ধরনের আয়োজন শিশুদের আত্মবিশ্বাস ও নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।