শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, কয়েকজনকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এমপির বাড়ীতে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন সালথায় হাসান আশরাফকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহিনুর রহমান কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ আমির হামজার তাফসির মাহফিলের বিপরীতে মাদকবিরোধী সমাবেশের ডাক, কালীগঞ্জ শহরে উত্তেজনা ঝিনাইদহে পূজার চাঁদা তোলা নিয়ে বিশ্বাস ও সেন গুষ্টির বিরোধে মারামারি, ৫ জন আহত

ত্রিশালে বিএনপির মনোনিত প্রার্থীকে বিজয়ী করতে বাজার ব্যবসায়ীদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

‎
‎ইকবাল হোসেন
‎প্রতিনিধি, ত্রিশাল।
‎
‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিং-৭ (ত্রিশাল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী,ডাঃ মাহবুবুর রহমান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে ত্রিশালের পৌর এলাকায় এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎৮ ফেব্রুয়ারি, রবিবার সন্ধ্যায় ত্রিশাল বাজারের সানাউল্লাহ মার্কেটে ত্রিশাল বাজারের ব্যবসায়ীদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। ত্রিশাল পৌরবাসীর ভবিষ্যৎ কর্ণধার ও ত্রিশাল পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুবায়েত হোসেন শামীম মন্ডল এর উদ্যোগে  উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ত্রিশাল পৌর বিএনপির নেতা হুমায়ুন কবির রাজু।
‎মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ত্রিশাল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মামুনুর রশীদ দিপক, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাবুব মোর্শেদ সজল, ত্রিশাল পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রবি, পৌর বিএনপির নেতা মাসুদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হক বাদশা, শরিফুল ইসলাম, ইদ্দিস আলী, জুয়েলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
‎সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তারা ব্যবসায়ী সমাজসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রার্থী ডাঃ মাহবুবুর রহমান লিটন ভাইয়ের পক্ষে কাজ করার আহ্বান জানান।
‎

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park