সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ভাঙ্গুড়ায় ১০ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার।

  • আপডেট সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
মোঃ গোলাম মোস্তফা

পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪ লাখ ৪৬ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার দুপুর ১টার দিকে পাবনার ‘খ’ সার্কেল ঈশ্বরদীর একটি দল ভাঙ্গুড়া থানার দিলপাশা ইউনিয়নের পাঁচ বহর গ্রামে অভিযান চালায়। ইন্সপেক্টর আব্দুর রহিমের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে মো. মজিবুর রহমানের ছেলে মো. নুর আলম সাধু সরকার (৩৮)-এর বাড়িতে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে তাঁর শয়নকক্ষের ওয়ারড্রবের ভেতর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে আসামির স্বীকারোক্তি অনুযায়ী একই স্থান থেকে মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মো. নুর আলম সাধু সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park