সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

  • আপডেট সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীনঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে, শনিবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়, শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। জনসভার প্রধান বক্তা ছিলেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডাকসুর নির্বাচিত ভিপি সাদিক কায়েম, জামায়াতের কেন্দ্রীয় নেতা ড. খলিলুর রহমান মাদানী, জকসু এজিএস মাসুদ রানা, খুলনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, সাবেক রাবি শিবির সভাপতি আব্দুর রহিম, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকেরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। বাঁধভাঙা জোয়ারের মতো মানুষের ঢলে নকিপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো জনসভাস্থল। এ সময় উল্লেখযোগ্য সংখ্যক নারী নেতাকর্মীর উপস্থিতিও লক্ষ্য করা যায়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, দেশের মানুষ আজ পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে। জনগণ শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার চায়। তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে দুর্নীতিবাজ, দখলদার ও চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবে। জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহারকে বাস্তবসম্মত ও বিজ্ঞানভিত্তিক উল্লেখ করে তিনি বলেন, এতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি উন্নয়ন, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থার সুস্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়েছে। তিনি জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য উপস্থিত জনতার প্রতি আহ্বান জানান।
ডাকসুর ভিপি সাদিক কায়েম তার বক্তব্যের শুরুতে জুলাই আন্দোলনের শহীদ শরীফ ওসমান হাদীর বিচারের দাবিতে স্লোগান দেন। তিনি বলেন, বিগত সময়ে সাতক্ষীরায় ব্যাপক জুলুম-নির্যাতন চালানো হয়েছে। আগামী নির্বাচনে বিপুল ভোটে সাতক্ষীরার চারটি আসন জামায়াতের আমীরের নেতৃত্বে উপহার দেওয়ার আহ্বান জানান তিনি, তিনি আরও বলেন, জামায়াতের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে, যেখানে হিংসা, চাঁদাবাজি ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দীর্ঘদিনের মাফিয়া শাসন ও অনিয়মের অবসান ঘটবে বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অতীতে ও বর্তমানে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
প্রধান বক্তার বক্তব্যে সাবেক এমপি গাজী নজরুল ইসলাম শ্যামনগরকে একটি উপকূলীয় দুর্যোগপ্রবণ জনপদ উল্লেখ করে বলেন, এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে নদীভাঙন, জলাবদ্ধতা, লবণাক্ততা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে বসবাস করছে। তিনি বলেন, শ্যামনগরবাসীর প্রধান দাবি টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও উপকূল সুরক্ষা নিশ্চিত করা, নির্বাচিত হলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদীভাঙন প্রতিরোধ, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং আধুনিক দুর্যোগ ব্যবস্থাপনা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি রেললাইন স্থাপন, সুন্দরবনকে পর্যটন কেন্দ্রে রূপান্তর, রাস্তাঘাট সংস্কার, ব্রিজ-কালভার্ট নির্মাণ, অবকাঠামো উন্নয়ন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি দেন। সুন্দরবন রক্ষা, বনজ সম্পদ সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।অন্যান্য বক্তারা বলেন, দেশের মানুষ নিরাপদ জীবন, ন্যায়বিচার ও ভোটাধিকার ফিরে পেতে চায়। সমাজ থেকে মাদক, সন্ত্রাস, দখলদারি ও দুর্নীতি দূর করতে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা। বক্তারা সংখ্যালঘু-মুসলিম নির্বিশেষে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে গাজী নজরুল ইসলামকে বিজয়ী করার আহ্বান জানান।
জনসভা শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park