
বাবলু শেখ রাজবাড়ীঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে ও রাজবাড়ী-২ আসনে হারুন-অর-রশিদ (ধানের শীষ) ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট এনসিপি মনোনীত শাপলা কলি জামিল হিয়িজী ৬৭২৯৯ পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে বেসরকারিভাবে তাদেরকে বিজয়ী ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুলতানা আক্তার।
রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম ১ লাখ ১ হাজার ৯২ ভোট পেয়েছেন। ধানের শীষের প্রার্থী ৫৩ হাজার ৪৪৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়াও জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস গোলাপ ফুল প্রতীকে ৮ হাজার ৮৭ ভোট ও জাতীয় পার্টির প্রার্থী খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু লাঙ্গল প্রতীকে ২ হাজার ৫৮৬ ভোট পেয়েছেন।
রাজবাড়ী-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ৩১৫ টি ভোট। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাক্ষ ৭১ হাজার ৯০২ ভোট। এর মধ্যে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৩০৬ ও বাতিল ভোটের সংখ্যা ৫ হাজার ৫৯৬ টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৬৩ দশমিক ২০ শতাংশ।
রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে বিএনপির প্রার্থী হারুন-অর-রশিদ ধানের শীষ প্রতীকে ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির এনসিপি জামিল হিজাযী শাপলা কলি প্রতীকে ৬৭ হাজার ২৯৯ ভোট পেয়েছেন।তবে রাজবাড়ীর ২ আসনে ব্যাপক ব্যবধানে ধানের শীষের প্রার্থী মোঃ হারুন আর রশিদ হারুন বিজয়ী লাভ করেছেন ।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু কলস প্রতীকে ৩৬ হাজার ৩৩৮, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল মালেক হাত পাখা প্রতীকে ৮ হাজার ৫০৩, জাতীয় পার্টির প্রার্থী মো. শফিউল আজম খান (লাঙ্গল) প্রতীকে ২ হাজার ৫২ ,স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা ফুটবল প্রতীকে ১ হাজার ২১৯, গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জাহিদ শেখ ট্রাক প্রতীকে ৬৩৩, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী কাজী মিনহাজুল আলম দেয়াল ঘড়ি প্রতীকে ৩২১ ও সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী আব্দুল মালেক মন্ডল ছড়ি প্রতীকে ২৬৬ ভোট পেয়েছেন।
রাজবাড়ী-২ আসনে মোট ভোটার ছিল ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ লাখ ৬৩ হাজার ১৯৪ জন। এর মধ্যে মোট বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ৮৮৫ ও বাতিল হয়েছে ৯ হাজার ৩০৯ টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৬৪ দশমিক ৮৯ শতাংশ।
এছাড়াও গণভোটে রাজবাড়ী-১ আসনে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৫৭ হাজার ২৫৫ এবং ‘না’ ভোট পড়েছে ৮৭ হাজার ২২৫টি। এই আসনে গণভোট দিয়েছে ২ লাখ ৭১ হাজার ৬৩১ জন। মোট বৈধ গণভোটের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৭৫০ ও বাতিলকৃত ভোটের সংখ্যা ২৬ হাজার ৮৮১।
রাজবাড়ী-২ আসনে গণভোটে ‘হ্যাঁ’ পড়েছে ২ লাখ ৭ হাজার ৬২৫ এবং ‘না’ ভোট পড়েছে ১ লাখ ১৪ হাজার ৭৬৭টি। এই আসনে গণভোট দিয়েছেন ৩ লাখ ৬১ হাজার ৯০৪ জন। মোট বৈধ গণভোটের সংখ্যা ৩ লাখ ২২ হাজার ৩৯২ ও বাতিলকৃত ভোটের সংখ্যা ৩৯ হাজার ৫১২