সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাতক্ষীরা ৪টি আসনেই জামায়াতে প্রার্থী বিজয়ী, তবে প্রথমবারের মতো ৩জন নির্বাচিত হয়েছেন।

  • আপডেট সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৩ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীনঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৪টি আসনেই বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী। জেলার সব আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের পরাজিত করে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন, এর মধ্যে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা–১, সাতক্ষীরা-২ ও সাতক্ষীরা-৩ আসনের বিজয়ীরা, গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফরোজা আখতার সব কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে চূড়ান্ত ফল ঘোষণা করেন।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)
এ আসনে জয়ী হয়েছেন জামায়াতের মোঃ ইজ্জত উল্লাহ, ১৬৯টি কেন্দ্রের (পোস্টাল ভোটসহ) ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৭৭২ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নেতা মোঃ হাবিবুল ইসলাম হাবিব পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯৫ ভোট, ফলে জামায়াতের প্রার্থী মোঃ ইজ্জত উল্লাহ ২৩ হাজার ৭৭৭ ভোটের ব্যাবধানে বিজয়ী হন।

সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা)
এ আসনে বড় ব্যাবধানে বিজয়ী হয়েছেন জামায়াত নেতা মুহাদ্দিস আবদুল খালেক, ১৮১টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৯৫৯ ভোট, অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী মোঃ আব্দুর রউফ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২২৯ ভোট, ফলে জামায়াতের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক ১ লাখ ৫০ হাজার ৬৬৬ ভোটের ব্যাবধানে বিজয়ী হন।

সাতক্ষীরা -৩ (আশাশুনি-কালীগঞ্জ)
এই আসনে বিজয়ী হয়েছেন জামায়াতের নেতা মুহাদ্দিস রবিউল বাসার, ১৬৬টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২৩৩ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলম পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৩৮৯ ভোট, ফলে মুহাদ্দিস রবিউল বাসার ৭৮ হাজার ৮৪৪ ভোটের ব্যাবধানে বিজয়ী হন, এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী কাজী আলাউদ্দিন পেয়েছেন ৫৬ হাজার ৮১৯ ভোট।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর)
এ আসনে বিজয়ী হয়েছেন জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম, ৯৭টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৯১৩ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী মোঃ মনিরুজ্জামান পেয়েছেন ৮৫ হাজার ৪২৬ ভোট, ফলে গাজী নজরুল ইসলাম ২১ হাজার ৪৮৭ ভোটের ব্যাবধানে বিজয়ী হন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park