শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, কয়েকজনকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এমপির বাড়ীতে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন সালথায় হাসান আশরাফকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহিনুর রহমান কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ আমির হামজার তাফসির মাহফিলের বিপরীতে মাদকবিরোধী সমাবেশের ডাক, কালীগঞ্জ শহরে উত্তেজনা ঝিনাইদহে পূজার চাঁদা তোলা নিয়ে বিশ্বাস ও সেন গুষ্টির বিরোধে মারামারি, ৫ জন আহত

ভালুকা উপজেলা মহিলা বিএনপির নেত্রী সাথী আক্তারের উদ্যোগে রমজানে খাদ্যসামগ্রী বিতরণ।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পঠিত

‎
‎ইকবাল হোসেন
‎প্রতিনিধি(ত্রিশাল)
‎
‎পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলা-তে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মহিলা বিএনপির নেত্রী সাথী আক্তার।
‎রমজানের তাৎপর্য ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে তিনি ব্যক্তিগত উদ্যোগে এলাকার গরিব ও সুবিধাবঞ্চিত পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় বাজার সামগ্রী তুলে দেন। বিতরণকৃত প্যাকেজে ছিল চাল, ডাল, তেল ও মুরগি। এসব খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‎এ সময় সাথী আক্তার বলেন, “রমজান মাস সংযম ও সহমর্মিতার মাস। সমাজের সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমার সামর্থ্য অনুযায়ী আমি সব সময়ই সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি।”
‎স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ এলাকার অসচ্ছল পরিবারগুলোর জন্য অনেক সহায়ক এবং রমজানের সময় তাদের কষ্ট কিছুটা লাঘব করে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
‎

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park