সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ন‌ওগাঁর নিয়ামতপুরে মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত ।

  • আপডেট সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৩ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ ন‌ওগাঁঃ

আজ ২১ ফেব্রুয়ারি, রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি একই সাথে শোকাবহ ও গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত দিন। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর পাক বাহিনীর গুলি বর্ষণে শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বারসহ নাম নাজানা আরো অনেকে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে নিয়ামতপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় । ২১ ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০১ মিনিটে মহান ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভাষা শহীদদের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন ।

নওগাঁ ৪৬-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) রেজাউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের সাধারণ মানুষ।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদ মিনার প্রাঙ্গণ সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

পরে সকাল ১১:০০টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সাংবাদিক ,শিক্ষক, মুক্তিযোদ্ধা, শিক্ষা অফিসার ,প্রাণী সম্পদ অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমসহ অনেকেই শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিক নির্দেশনামূলক আলোচনা করেন। বাংলা ভাষার প্রতি প্রত্যেকটা ব্যক্তির যেন শ্রদ্ধাবোধ ও সঠিক ভাষার ব্যবহারের গুরুত্ব আরোপ করে বক্তারা বিভিন্ন রকম দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ।সর্বশেষ উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন সকলের উদ্দেশ্যে বলেন,বাংলা ভাষার প্রতি সকলের শ্রদ্ধাবোধ ও অকৃত্রিম ভালবাসা থাকা দরকার যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা সকলেই বাঙালি তাই বাংলা ভাষার প্রতি আমরা শ্রদ্ধাশীল হবো।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park