সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারীর বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব ও ঘুষের অভিযোগ, ২৫ ফেব্রুয়ারি তদন্ত।

  • আপডেট সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৭ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুুড়িগ্রামের উলিপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হাবিবুর রহমানের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব এবং ঘুষ গ্রহনের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্তের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দাঁড়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব তাপসী রাবেয়া এবং নেফড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ আশরাফুল আলম মিয়া লিখিতভাবে অভিযোগ দাখিল করেন বলে জানা গেছে। অভিযোগে অভিযুক্ত হাবিবুর রহমানের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব এবং বিভিন্ন প্রশাসনিক অনিয়মের বিষয় উল্লেখ করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার আলোকে অভিযোগটি যাচাই-বাছাইয়ের জন্য আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১টায় উপজেলা শিক্ষা অফিস, উলিপুর, কুড়িগ্রামে আনুষ্ঠানিক তদন্ত অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্তে অভিযোগকারী ও অভিযুক্ত উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য অবহিত করা হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় শিক্ষা মহলে আলোচনা সৃষ্টি হয়েছে

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park