সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বিশেষ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের বিশেষ অভিযানে ২০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেটকারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান–এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খান–এর সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমন–এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) ইয়াকুব আলী সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস দল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় অভিযান চালায়।
অভিযানে পেশাদার মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী (৩২) কে গ্রেফতার করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার গাংগাইল এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার পল্লবী থানাধীন কালসি এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ২০,০০০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং একটি প্রবক্স টয়োটা প্রাইভেটকার জব্দ করা হয়।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা নং-৩৯, তারিখ ২৫/০২/২০২৬ খ্রি., মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(গ)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park