সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ন‌ওগাঁর নিয়ামতপুরে নির্বাচন-পরবর্তী বিশেষ আইন-শৃঙ্খলা সভা ও নবাগত সংসদ সদস্যের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৪ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ ন‌ওগাঁঃ

নওগাঁর নিয়ামতপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) নিয়ামতপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৬ন‌ওগাঁ-১এর জাতীয় সংসদ সদস্য জনাব মোঃমোস্তাফিজুর রহমান । তিনি বলেন নির্বাচন-পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখা সবার দায়িত্ব। প্রশাসন এ বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত রাখবে এবং যে কোনো অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রম ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে কাজ করতে হবে।

সভায় নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক স্থিতিশীলতা ও প্রশাসনিক কার্যক্রম, মাদকসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল হক নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল প্রধান ফয়সাল নাহিদ পবিত্র, নিয়ামতপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহ আল মামুন,নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল আজিজ শেখ ও সাধারণ সম্পাদক আইনাল হকসহ প্রমূখ। বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের আয়োজনে ইফতার পাটি অনুষ্ঠিত হয়। ইফতার পার্টিতে অংশ গ্রহণ করেন নবাগত জাতীয় সংসদ সদস্য জনাব মোঃমোস্তাফিজুর রহমান, এছাড়াও উপজেলার সকল সরকারী অফিসের প্রধানগণ। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park