
বাবলু শেখ রাজবাড়ী:
রাজবাড়ীতে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সজ্জনকান্দা রহমানিয়া জামে মসজিদ কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় । দায়িত্ব গ্রহণের পর তিনি প্রথমবারের মতো নিজ জেলায় আগমন করেন সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী আলীন নেওয়াজ মাহমুদ খৈয়ম।
এদিকে, প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় আসায় উচ্ছ্বাসিত নেতাকর্মীরা সড়কের বিভিন্ন স্থানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
রহমানিয়া জামে মসজিদ কমিটির পক্ষ থেকে মোঃ মাইন উদ্দিন মন্ডল বলেন , রাজবাড়ীতে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি হবার পর মন্ত্রী হবেন, এটা আমাদের প্রত্যাশা ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করেছেন । আমরা আশা করি, আমাদের জেলার উন্নয়ন আশানুরূপ হবে। আজ প্রতিমন্ত্রী প্রথম রাজবাড়ীতে এসেছেন, আমরা খুব আনন্দিত ও উছ্বাসিত।
রাজবাড়ী সরকারি কলেজের প্রিন্সিপাল একেএম ইকরামুল করিম রাত ১০টার দিকে সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপির নিজ বাসভবনে গিয়ে ফুলের শুভেচ্ছা জানান, তিনি বলেন আমরা রাজবাড়ী বাসী একজন প্রতিমন্ত্রী পেয়েছি আমরা আনন্দিত ও উচ্ছ্বাসিত,এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আশরাফুল মিয়া, ডাঃ মোঃ সাইফুল ইসলাম, মোঃ সাইদুর রহমান , মোঃ মমিনুল ইসলাম , বকুল হোসেন, মাসুদ সরোয়ার চৌধুরী, হাফেজ মোঃ শহিদুল ইসলাম , কাজী রেজাউল সহ মসজিদ কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।