সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বিভিন্ন সম্প্রদায়ের অংশগ্রহণে উলিপুরে উন্নয়ন ভাবনার মতবিনিময় সভা।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১০৭ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সমন্বিত উন্নয়ন জোরদারের লক্ষ্যে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় উলিপুর উপজেলা অডিটোরিয়াম হলে উলিপুর ডেভেলপমেন্ট ফোরামের ইউনিটি অ্যান্ড ইনক্লুশন উইং-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

ফোরামের ইউনিটি অ্যান্ড ইনক্লুশন উইংয়ের আহ্বায়ক কল্লোল মজুমদার টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

সভায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা উলিপুরের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতামত তুলে ধরেন। এ সময় উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের বক্তব্য শোনেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সৌহার্দ্যের পরিবেশ আরও শক্তিশালী করতে হবে। উলিপুরের উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সকল সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, উন্নয়ন তখনই টেকসই হবে যখন সমাজের সকল শ্রেণি ও সম্প্রদায়ের মানুষ সমানভাবে সেই উন্নয়নের অংশীদার হবে।

সভায় আরও বক্তব্য রাখেন দিলীপ কুমার পোদ্দার, সুবোধ মজুমদার, চন্দন মজুমদার, রামকৃষ্ণ চক্রবর্তী, রবীন্দ্রনাথ চক্রবর্তী, বিপ্লব মজুমদার ও সুনিল চক্রবর্তীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা উলিপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park