সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ: সাংবাদিকের বাড়িসহ ১০টি ঘর ও দোকানে হামলা, আহত ১০

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১০১ বার পঠিত

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাংবাদিকের বসতবাড়িসহ একাধিক বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। বুধবার বিকেলে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোস্তফাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিব হাওলাদার ও একই এলাকার সামচু সরদারের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বিকেলে হাবিব হাওলাদারের বসতবাড়িতে প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলার সময় দৈনিক দেশ রূপান্তরের মাদারীপুর জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহাগের বসতবাড়ি, ইউপি সদস্যের ঘরসহ অন্তত ১০টি বাড়ি ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। একটি রান্নাঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

সংঘর্ষে কুপিয়ে ও পিটিয়ে অন্তত ১০ জনকে আহত করা হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ইউপি সদস্য হাবিব হাওলাদার (৩৫), তাঁর মা হাসিয়া বেগম (৬০), মকবুল হাওলাদার (৬০), নাসির হাওলাদার (৪৫), জাকির হাওলাদার (৪২) ও ইদ্রিস হাওলাদার (২৫) কে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সময় এলাকায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্তরা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park