
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা এলাকায় আড়িয়াল খাঁ নদে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ।
এ সময় ২টি লোড ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং ২ জনকে আটক করা হয়েছে।
রবিবার (৮-ই মার্চ) রাতে সদর উপজেলার পাঁচখোলা আড়িয়াল খাঁ নদে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে পুলিশ সেখানে অভিযান চালায়।
অভিযানের সময় ২টি লোড ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।