সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ময়মনসিংহের ত্রিশালের পিবি ফাউন্ডেশনের উদ্যোগে গরীব অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৪৯ বার পঠিত



‎ইকবাল হোসেন
‎ত্রিশাল, প্রতিনিধি

‎১৯ শে মার্চ বৃহস্পতিবার ময়মনসিংহের ত্রিশালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩৫০ জন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ত্রিশাল পিবি উন্নয়ন ফাউন্ডেশন। আয়োজিত কর্মসূচিতে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। মানবিক কার্যক্রমে বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, সেমাই, চিনি,চিপস, দুধ ও পেয়াজ। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক সদস্য ও ত্রিশাল পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুবায়েত হোসেন শামীম মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল পিবি ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহেল রানা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার ত্রিশাল প্রতিনিধি ফারুক আহমেদ, অনলাইন টেলিভিশন জাগ্রত টিভির বার্তা সম্পাদক ও দৈনিক একুশের বাণী পত্রিকার ত্রিশাল প্রতিনিধি ইকবাল হোসেন, দৈনিক অপরাধ ধমন পত্রিকার নিজস্ব প্রতিনিধি আসাদুজ্জামান শাহীন, দৈনিক প্রভাতী বাংলাদেশ এর বিশেষ প্রতিনিধি মাসুদ রানা শ্যামল, দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার ত্রিশাল প্রতিনিধি শরিফুল ইসলাম, BMF টিভির প্রতিনিধি রবিউল হাসান এবং দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ত্রিশাল প্রতিনিধি মাহমুদুল হাসান সিয়ামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংগঠনটির নেতৃবৃন্দ জানান, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই তাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park