শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, কয়েকজনকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এমপির বাড়ীতে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন সালথায় হাসান আশরাফকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহিনুর রহমান কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ আমির হামজার তাফসির মাহফিলের বিপরীতে মাদকবিরোধী সমাবেশের ডাক, কালীগঞ্জ শহরে উত্তেজনা ঝিনাইদহে পূজার চাঁদা তোলা নিয়ে বিশ্বাস ও সেন গুষ্টির বিরোধে মারামারি, ৫ জন আহত

নওগাঁর নিয়ামতপুরে প্রধানমন্ত্রীর সহায়তায় নগদ অর্থ, শাড়ি ,থ্রি পিস ও হাজী রুমাল বিতরণ।

  • আপডেট সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে দু:স্থ ও গরীব মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস এবংহাজী রুমাল বিতরণ করা হয়েছে।

১৯মার্চ বৃহস্পতিবার সকাল ১০:০০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সহায়তা প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়নের গরীব ও দুস্থ অসহায় মানুষের মাঝে মোট চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিতরণ করা হয়। ৩০০ জনকে শাড়ী, ৪০ জনকে থ্রিপিস ও ২০ জনকে রুমাল প্রদান করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪৬ নওগাঁ-১ (নিয়ামতপুর, সাপাহার, পোরশা) আসনের এমপি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান । তিনি বলেন প্রধানমন্ত্রীর সহায়তায় টাকা, শাড়ি থ্রিপিস ও‌ হাজী রুমাল যথানিয়মে গরীব ও অসহায় মানুষের মাঝে সঠিক ভাবে বন্টনের জন্য ৮টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে বিএনপির পদে থাকা ব্যাক্তিদের কে সুশৃংখল ভাবে প্রদানের জন্য দায়িত্ব দিয়ে, সাপাহার উপজেলায় প্রধানমন্ত্রীর সহায়তায় নগদ অর্থ ,শাড়ি, থ্রি পিস ও হাজী রুমাল প্রদানের জন্য তিনি সেখানে চলে যান।

অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুনের সভাপতিত্বে ও কাওসার রতনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম,৭নংশ্রীমন্তপুর ইউনিয়নের বিএনপির সভাপতি দিয়ান উদ্দিন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার, সাংবাদিকবৃন্দ‌সহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park