সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ভাঙ্গুড়ায় স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ৭৭ পরিবারকে সম্মাননা, আবেগঘন পরিবেশে স্মৃতিচারণ।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৬০ বার পঠিত

মোঃ গোলাম মোস্তফা
নিজস্ব প্রতিবেদকঃ

পাবনার ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২৬ মার্চ) দুপুরে পৌর সদরের দক্ষিণ মেন্দা কালীবাড়ি এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান। তিনি বীর মুক্তিযোদ্ধাদের পিতার আসনে বসিয়ে সম্মান জানান, যা পুরো আয়োজনকে করে তোলে আবেগঘন।
এ সময় ৩৭ জন জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং প্রয়াত ৪০ জন মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। মোট ৭৭টি মুক্তিযোদ্ধা পরিবার অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। তাঁরা যুদ্ধের পূর্বের প্রশিক্ষণ, যুদ্ধকালীন ভয়াবহতা এবং স্বাধীনতা অর্জনের কঠিন বাস্তবতার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভাঙ্গুড়া উপজেলা কমান্ডের এডহক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম ও নাগরিক পরিষদের সভাপতি মোঃ গোলাম মোস্তফা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
**স্বাধীনতার চেতনা ধারণে এমন আয়োজন বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জাতির শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতিফলন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park