সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে বিশেষ কৃষি জ্বালানি কার্ড বিতরণ।

  • আপডেট সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১১৫ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি :

কৃষিতে স্বনির্ভর উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁওয়ে কৃষি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে কৃষকদের মাঝে “বিশেষ কৃষি জ্বালানি কার্ড” বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাসিরুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু আব্দুল্লাহ আল মুজাহিদসহ ইউনিয়ন পর্যায়ের কৃষি কর্মকর্তারা।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাসিরুল আলম জানান, সাম্প্রতিক সময়ে তেল সংকটের গুজব ছড়িয়ে কৃষকদের মাঝে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলা ও কৃষকদের পাশে দাঁড়াতে সরকার “বিশেষ কৃষি জ্বালানি কার্ড” চালু করেছে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা দেশের যেকোনো অনুমোদিত পাম্প থেকে সরকার নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারবেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ৫ হাজার কৃষকের জন্য কার্ডের ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনের প্রথম দিনে ১০০ জন কৃষকের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য কৃষকদের মধ্যেও এসব কার্ড বিতরণ করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও খায়রুল ইসলাম বলেন, কৃষকরা যেন তাদের প্রয়োজন অনুযায়ী জ্বালানি ব্যবহার করেন এবং কোনো অবস্থাতেই এই জ্বালানি বিক্রি না করেন। কেউ এ ধরনের অনিয়ম করলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কৃষি সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে জ্বালানি সংকটজনিত ভোগান্তি কমবে এবং কৃষি উৎপাদন অব্যাহত রাখতে কৃষকরা আরও উৎসাহিত হবেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park