
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ৮টি ইউনিয়নের ১০ হাজার ৭০০ জন কৃষককে আউশ ধানের বীজ ৫কেজি ও টিএসপি১০কেজি ও ডিএপি১০কেজি করে সার প্রদানের নিমিত্তে,আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১:৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোঃমোস্তাফিজুর রহমার। জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এমপি উপস্থিত থেকে কৃষককের প্রণোদনার সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের কথা চিন্তা করে তিনি প্রথম কৃষকদের মাঝে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। বিএনপি সরকার বরেন্দ্র অঞ্চলের প্রতিটা মাঠে মাঠে বিদ্যুৎ চালিত সেচ পাম্পে সংযোগ প্রদান করেছেন । যাতে করে কৃষকেরা তাদের অর্জিত বোরো ফসল ঘরে তুলতে পারে। এখন সেই সেচ পাম্প দিয়ে কৃষকেরা তাদের জমিতে বিভিন্ন প্রকার ফসল উৎপাদন করছে ।
নিয়ামতপুর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা শাফিউল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ মাহবুবুর রহমান, নিয়ামতপুর উপজেলা প্রকৌশলী আরেফিন, সমবায় অফিসার রেজাউল করিম, নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামতপুর শাখার সভাপতি মোঃ আব্দুল আজিজ শেখ, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলামসহ প্রমুখ।