
কেরানীগঞ্জ প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর মোড় থেকে ঢালীকান্দী নদীর ঘাট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭-ই এপ্রিল) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও ডাকসু’র সাবেক ভিপি, পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য জনাব আমান উল্লাহ আমান।
উদ্বোধনকালে তিনি বলেন, এলাকার জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এই সড়ক সংস্কার কাজ বাস্তবায়ন করা হচ্ছে। কাজটি সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সড়কটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকায় এলাকাবাসী ভোগান্তির শিকার হচ্ছিলেন। সংস্কার কাজ শেষ হলে এলাকার অর্থনৈতিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।