
কেরানীগঞ্জ প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী ইউনিয়নের গদারবাগ থেকে মইচাসুর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সাবেক মন্ত্রী, ডাকসু’র সাবেক ভিপি ও পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য জনাব আমান উল্লাহ আমান এমপি।
উদ্বোধনকালে আমান উল্লাহ আমান বলেন, এলাকার জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এ সড়ক সংস্কার কাজ বাস্তবায়ন করা হচ্ছে। কাজটি সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।
এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান, কেরানীগঞ্জ উপজেলা মডেল থানা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমান আংকু, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সদস্য ও জনতার চেয়ারম্যান সামছুল হক লিটন, কালিন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মেহবুব হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সড়কটি জরাজীর্ণ অবস্থায় থাকায় এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। সংস্কার কাজ সম্পন্ন হলে স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এলাকার ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে