সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁওয়ে ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় যুবকের মৃত্যু।

  • আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১২৪ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার আখানগর রেলস্টেশনে ট্রেন থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে দুর্ঘটনায় মো. সোহাগ আলী (১৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ আলী জেলার রুহিয়া থানার চতুরাখোর গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে। তিনি দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার একটি মুরগির ফার্মে কর্মচারী হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ফার্ম থেকে বেতন নিয়ে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে করে বাড়ি ফিরছিলেন সোহাগ। ট্রেনটি আখানগর রেলস্টেশনে থামার সময় তাড়াহুড়া করে নামতে গেলে তার পা পিছলে যায়। এতে তিনি ট্রেন থেকে পড়ে গিয়ে মাথার ডান পাশে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি জানার পর পার্বতীপুর রেলওয়ে কর্তৃপক্ষ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park