সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

৪৩ লাখ টাকা দিয়েও খোঁজ নেই যুবকের, যাওয়া হলো না ইতালি

  • আপডেট সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৯১ বার পঠিত

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন আলভী খান (২৫) নামে এক যুবক। তাকে খুঁজে না পেয়ে দিশেহারা পরিবার বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
নিখোঁজ আলভী খান সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের কুন্তিপাড়া গ্রামের এমদাদ হোসেন খানের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুলগ্রামের সরোয়ার হাওলাদারের ছেলে রাতুল হাওলাদার (২৮)সহ আরও কয়েকজনকে।
স্বজনদের অভিযোগ, ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে আলভীর কাছ থেকে ২১ লাখ টাকায় চুক্তি করে দালালচক্র। ২০২৫ সালের ১৫ অক্টোবর পুরো টাকা পরিশোধ করা হয়। এরপর ১৯ অক্টোবর তাকে আকাশপথে সৌদি আরবে নেওয়া হয়। পরে সেখান থেকে লিবিয়ায় নিয়ে গিয়ে তাকে আটক করে দালালচক্র।
পরিবারের দাবি, লিবিয়ায় নিয়ে আলভীর ওপর নির্যাতন চালিয়ে অডিও বার্তার মাধ্যমে মুক্তিপণ দাবি করা হয়। পরে বাধ্য হয়ে ৪ নভেম্বর বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আরও ২২ লাখ টাকা পরিশোধ করে পরিবার। কিন্তু এরপরও অতিরিক্ত টাকা দাবি করলে তা দিতে অস্বীকৃতি জানায় তারা। এতে ক্ষিপ্ত হয়ে গত ৪ এপ্রিল থেকে আলভীর সঙ্গে পরিবারের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় চক্রটি।
এ ঘটনায় নিরুপায় হয়ে আলভীর বাবা এমদাদ হোসেন খান গত ১৯ এপ্রিল রাতুল হাওলাদারসহ ৬ জনকে আসামি করে মানব পাচার আইনে মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে আলভীর পরিবারের সদস্যরা তার দ্রুত সন্ধান এবং জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, “লিবিয়ায় আটকে রেখে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় মূল আসামি রাতুল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park