
মোঃ আব্দুল আজিজ নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে।
২০২৫-২০২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্সইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় এ পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন । ৩মে রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কংগ্রেস সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬নওগাঁ-১ আসনের এমপি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম । কৃষি অফিসার স্বগত বক্তব্যে বলেন, নিয়ামতপুর উপজেলার ৮টি ইউনিয়নের কৃষকদের মাঝে যোগ্য কৃষকদেরকে বাছাই করে ইতিপূর্বে সরকার কর্তৃক বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আমি যতদিন এই উপজেলায় কর্মরত আছি আশা করি নিয়ামতপুর উপজেলার সকল কৃষকদের কে সরকার কর্তৃক যত প্রকার সাহায্য সহযোগিতা আসবে তা সঠিক নিয়মে সুন্দরভাবে কৃষকদলের মাঝে তুলে দিবো ইনশাল্লাহ।
পার্টনার কংগ্রেসে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য জনাব মোঃমোস্তাফিজুর রহমার এমপি বলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষকদের উন্নয়নে এই সরকার সবধরনের কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। কৃষকদের কে সর্বক্ষেত্রেই সর্বাধিক অগ্রাধিকার দিয়ে যাচ্ছেন বর্তমান সরকার।সরকারের মূল লক্ষ্য কৃষকদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া । কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে জাতী ভালো থাকবে বাংলাদেশ এগিয়ে যাবে।
উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন বলেন খাদ্য শর্স্যে কীটনাশক ব্যবহার কমিয়ে বালাইনাশক ব্যবহারের উপর জোর দেন এবং নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের পরামর্শ প্রদান করেন। এতে কৃষি বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের কৃষকগণ অংশ গ্রহণ করেন এবং ছয়জন উপকার ভোগী কৃষকদের মাঝে পিয়াজ সংরক্ষণের আধুনিক প্রযুক্তির এয়ার ফ্লু মেশিন বিতরণ করেন।
এর আগে যুব উন্নয়ন অফিসের আয়োজনে ৬০ দিনব্যাপী ভ্রাম্যমান বাসে কম্পিউটার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এমপি জাতীয় সংসদ সদস্য ৪৬ নওগাঁ ১।