
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায়, উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে সমাজসেবা অফিসের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ১৬জনকে সুবর্ণ কার্ড ও ২২ জনকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। ৪মে সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৪৬ নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান । প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গরীব, দুঃখী, প্রতিবন্ধী, দুস্থ ও অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যাতে করে তারা সুন্দর জীবন যাপন করতে পারে।
এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ব্যবস্থাপনায় ৪০ জন গরীব ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ,শুকনো খাবার ও ঢেউটিন তুলে দেন এমপি মহোদয়। এসব সামগ্রী বিতরণের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী আরেফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক,উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল, উপজেলা মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামতপুর শাখার সভাপতি মোঃ আব্দুল আজিজ শেখ, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, সাব ইন্সপেক্টর চাঁদ আলী ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,রাজনৈতিক নেতৃবৃন্দ,সুশীল সমাজের ব্যক্তিবর্গ,সাংবাদিকবৃন্দ ও উপকার ভোগী ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।