
ইকবাল হোসেন
ত্রিশাল প্রতিনিধি ঃ
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে ) ত্রিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের প্রাঙ্গণে এই অনুষ্ঠিত অনুষ্ঠানে ত্রিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশনের লিডার কামরুল ইসলাম এর সঞ্চালনায় ত্রিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মোঃ সাদিকুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ত্রিশাল মোঃ মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ, ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজনীন সুলতানা এবং ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি জনগণের জানমাল রক্ষায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের নিরলস কাজের প্রশংসা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।