শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, কয়েকজনকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এমপির বাড়ীতে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন সালথায় হাসান আশরাফকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহিনুর রহমান কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ আমির হামজার তাফসির মাহফিলের বিপরীতে মাদকবিরোধী সমাবেশের ডাক, কালীগঞ্জ শহরে উত্তেজনা ঝিনাইদহে পূজার চাঁদা তোলা নিয়ে বিশ্বাস ও সেন গুষ্টির বিরোধে মারামারি, ৫ জন আহত

হালুয়াঘাটে দেড় কোটি টাকারও বেশি ব্যয়ে ৩টি গ্রামীণ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন

  • আপডেট সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৯৩ বার পঠিত

এম,এ মালেক,
হালুয়াঘাট, ময়মনসিংহ

​ময়মনসিংহের হালুয়াঘাটে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের আওতায় ৩টি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
​মঙ্গলবার ২৬ মে ময়মনসিংহ-০১, হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য সালমান ওমর রুবেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়ন কাজের ফলক উন্মোচন ও উদ্বোধন করেন।
​দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এই প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১,৫৫,০১,১৩২/- (এক কোটি পঞ্চান্ন লাখ এক হাজার একশত বত্রিশ) টাকা। ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেটের আওতায় এই কাজ সম্পন্ন করা হচ্ছে।
​
​উদ্বোধন হওয়া প্রকল্পের (২য় পর্যায়, ৩য় সংশোধিত) আওতায় যে ৩টি গ্রামীণ সড়ক পাকাকরণ (এইচবিবি) করা হবে।

সংসদ সদস্য তার বক্তব্যে বলেন, সড়ক পাকাকরণের ফলে স্থানীয় জনসাধারণ, কৃষক ও স্কুলগামী শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত কষ্টের অবসান ঘটবে এবং সীমান্ত অঞ্চলের ব্যবসা-বাণিজ্যে গতি আসবে।
​উদ্বোধনী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই উন্নয়ন প্রকল্পটির ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ভালুকার ‘বুশরা বিল্ডার্স’।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park