সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড

  • আপডেট সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১০৭ বার পঠিত

মোঃ মোক্তারুজ্জামান মোক্তার:
পার্বতীপুর:

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ২নং মনম্মথপুরইউনিয়নের পূর্ব রাজাবাসর গ্রামে আজ ৩০ মে দুপুর ২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, পার্বতীপুর উপজেলার মনম্মথপুর ইউনিয়নে পৃর্ব রাজাবাসর গ্রামে তৌহিদুজ্জামানের বসতবাড়ি ও ঘরের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার বিবরণে
স্থানীয়রা জানায়, অগ্নিকাণ্ডের সময় তৌহিদুজ্জামান এলার্জির ওষুধ সেবন করে ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুনের ধোঁয়া ও শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তৌহিদুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্বতীপুর উপজেলার ২নং মনম্মথপুর ইউনিয়ন শাখার সভাপতি বলে জানা যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, জমির দলিল, শিক্ষাগত সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকা বলে পারিবারিক সুত্রে জানা গেছে। এ ঘটনায় স্হানীয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা কর্মপরিষদের সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা সভাপতি আনোয়ার হোসেন, পার্বতীপুর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবু সায়েম এবং তথ্য ও প্রযুক্তি বিভাগের নেতা ওসমান আলীসহ অন্যান্য নেতাকর্মীগণ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park